এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী নির্বাচনকে দেশের ভাগ্য পরিবর্তনের লড়াই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, "আগামী ১২ তারিখের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের নতুন রাষ্ট্রনায়ক নির্বাচিত করব। দেশ এখন অভিভাবকহীন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও জনকল্যাণমুখী সরকার গঠন করতে পারব।"
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মাহিলাড়া ও গৈলা ইউনিয়নের পতিহার, বিল্বগ্রাম বাজার, দক্ষিণ বিল্বগ্রাম, জঙ্গলপট্টি, শরীফাবাদ ও হাপানিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জহির উদ্দিন স্বপন বলেন, "আমি গত ৩৫ বছর ধরে আপনাদের এখানে রাজনীতি করছি। আপনাদের ভালোবাসায় আমি একাধিকবার সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে জাতীয় রাজনীতি ও এলাকার উন্নয়ন করতে গিয়ে আমি যেমন সম্মান পেয়েছি, তেমনি আমাকে কারাবরণ, মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। রাজনীতি আমার কাছে ইবাদত। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা নিয়ে আমি দেশ ও জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে চাই।"
ভবিষ্যৎ সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কেবল সংসদীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা হবে। আমাদের সরকার হবে নারী ও কৃষি বান্ধব। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের উপযোগী পরিবেশ সৃষ্টি করা হবে এবং যারা প্রবাসে যেতে চায়, তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বিদেশে পাঠানো হবে।"
তিনি আরও বলেন, "ভবিষ্যতের সরকার হবে প্রতিহিংসামুক্ত এবং জনবান্ধব। এই সরকার মানুষের কান্নার কারণ হবে না, বরং মানুষের মুখে হাসি ফোটাবে। আর সেই সরকারের সফল নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান।"
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা জহির উদ্দিন স্বপনের সাথে উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২ জুলাই, ২০২৬
ময়মনসিংহ | ২ জুলাই, ২০২৬
মেহেরপুর | ২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।