এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূ ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার (৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯) এবং শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০)সহ তিনজন। গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার বিকেলে বাড়িতে একা থাকার সুযোগে তারা জোরপূর্বক ঘরে প্রবেশ করে।
এ সময় গৃহবধূর মুখ বেঁধে জোর করে ধর্ষণ করে আব্দুল্লাহ সরদার। তার সহযোগী ছিলেন আইয়ুব আলী মৃধা ও আরও একজন অজ্ঞাত যুবক। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
পরে ধর্ষিতা নারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আইয়ুব আলী মৃধাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।
এদিকে, ধর্ষিতা গৃহবধূকে চিকিৎসা ও প্রমাণ সংগ্রহের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
গাইবান্ধা | ৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।