রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ, সমস্যা সমাধানের আশ্বাস

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ নভেম্বর, ২০২৬ ৬:৫২ পিএম
শেয়ার করুন:
রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ, সমস্যা সমাধানের আশ্বাস

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রোববার (২২ নভেম্বর) কলেজ পরিদর্শনের অংশ হিসেবে তিনি ছাত্রীনিবাস ঘুরে দেখেন এবং সেখানে অবস্থানরত আবাসিক ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এর আগে কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছালে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সুসজ্জিত রোভার স্কাউটের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শহিদুল ইসলাম, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনুষ্ঠানিকতা শেষে এমপি চৌধুরী নায়াব ইউসুফ সরাসরি কলেজের ছাত্রীনিবাসে যান এবং পুরো এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং তাঁদের আবাসন, খাবার, নিরাপত্তা ও দৈনন্দিন নানা সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা মনোযোগ দিয়ে শোনেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, "শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। ছাত্রীনিবাসের আবাসন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দ্রুত বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।" 

তিনি আরও উল্লেখ করেন, সাধারণ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রশাসনকে সঙ্গে নিয়ে যেকোনো উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।