এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও তাঁর ছোট ভাই পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি থেকে একটি বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়—চরযোশরদী ইউনিয়নের কিছু মানুষের কাছ থেকে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নাম করে অর্থ নেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে সাইফুর রহমান মুকুল ও তৈয়াবুর রহমান মাসুদের নাম জড়িয়ে প্রচার চালানো হয়।
তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রেজাউল আলম রিজু, কামাল মাতুব্বর ও আমির মোল্লাসহ তৃণমূলের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁদের বক্তব্য, সাইফুর রহমান মুকুল ও তৈয়াবুর রহমান মাসুদ কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন না। মূলত তাঁদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। দ্রুত তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে ভুক্তভোগী বিএনপি নেতা সাইফুর রহমান মুকুল বলেন, “একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক সুনাম ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফেক আইডির মাধ্যমে নোংরা অপপ্রচার চালাচ্ছে। চাকরি দেওয়ার কথা বলে অর্থ লেনদেনের সঙ্গে আমাদের দূরতম কোনো সম্পর্ক নেই। ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টার বিরুদ্ধে আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।”
এদিকে, তথ্য যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন স্পর্শকাতর বিষয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে দ্রুত প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।