এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুরগামী একটি লোকাল যাত্রীবাহী বাসের (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে উল্টে যায়। অন্যদিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন তিনটি খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে খুঁটিগুলো দুমড়েমুচড়ে গিয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। বাসের যাত্রী, চালক ও হেলপারসহ আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে যানবাহন অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুলাই ১৪, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।