এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় এক বেল ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী হিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়রীতে বলা হয়েছে , নিখোঁজ ব্যক্তি আবু তাহের (৪১) গত ২০ মার্চ শুক্রবার সকাল ৮টার দিকে থানচি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন সৃজনশীল ব্যবসায়ী।
নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হিমা আক্তার বলেন, আমার স্বামী প্রতিদিনের মতোই কাজে বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করা হয়। তিনি আরও জানান, তার স্বামী কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছিলেন না এবং কারো সঙ্গে শত্রুতাও ছিল না।
থানচি থানার উপ পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা মো: মশিউর রহমান জানান,নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ৮ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।