এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম বণিক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম শিশু উন্নয়ন প্রকল্পের (পিএইচপি) সমাজকর্মী লাল দিনময় বম এবং রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা বড়ুয়া ও প্রেমা বড়ুয়া।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। বাল্যবিয়ে একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করে। কন্যাশিশুদের উপযুক্ত পরিবেশে শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারাই একদিন বিশ্ব জয় করবে। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বাস্তবায়নে এবং ইউএনডিপি ও কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানু ১৯, ২০২৫
মার্চ ২০, ২০২৫
মার্চ ৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।