এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা, ছাত্রী এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালিতে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজে মেয়েদের সমসুযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, কন্যাশিশুরা যাতে ভয়হীন ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক উন্নয়নে সমান অধিকার পায়—তা নিশ্চিত করতে হবে। একটি বাল্যবিয়েমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।