এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ‘জে আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, বাসটি ছিটকে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি উল্টে মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে বাস ও ট্রাকের অন্তত ১৫-১৬ জন যাত্রী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
মার্চ ১৫, ২০২৪
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।