আগৈলঝাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৭ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের বর্তমান প্রয়োজন ও চাহিদাসমূহ লিখিত আকারে তাঁর কাছে তুলে ধরার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান। একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সাথে সমন্বয় করে এসব সমস্যা দ্রুত সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ। 

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।