এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মোহাম্মদপুরে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ কুখ্যাত ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই জব্দ করা হয়।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) ও মো. চাঁন মিয়া (২০)।
র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ‘কব্জিকাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি আরও জানান, এই চক্রের মূল হোতা আনোয়ারসহ অধিকাংশ সদস্যকে আগেই গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার বিবরণ:
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে—
রফিকুল ইসলাম (রাফাত চকদার): মোহাম্মদপুর থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলার আসামি।
হানিফ হোসেন (জয়): মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা, দস্যুতা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি মামলা, দ্রুত বিচার আইনে একটি এবং মাদক আইনে একটি মামলা রয়েছে। তিনি তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তাঁর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন।
চাঁন মিয়া: মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদক আইনে দুটি এবং আদাবর থানায় ডাকাতির একটি মামলার আসামি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এপ্রিল ১৭, ২০২৫
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।