এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লাইট, ক্যামেরা আর গ্ল্যামারের ঝলমলে দুনিয়ার আড়ালেও তারকাদের জীবনে লুকিয়ে থাকে নানা অন্ধকার অধ্যায়। বাইরে থেকে তাদের জীবন বর্ণিল মনে হলেও ব্যক্তিগত জীবনে অনেকেই পার করেন চরম তিক্ত অভিজ্ঞতা। তেমনই এক অতীত জীবনের দুঃসহ স্মৃতি প্রকাশ্যে আনলেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রথম বিয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কাম্যা। তিনি জানান, প্রথম সংসারে তিনি প্রাক্তন স্বামীর হাতে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কাজের জন্য বাইরে বের হওয়ার আগে মুখে আঘাতের দাগ ঢাকতে তাকে ভারী মেকআপের সাহায্য নিতে হতো।
কাম্যা বলেন, “বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করতাম, কিন্তু ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিলাম।” শুটিংয়ের আগে প্রসাধনী দিয়ে মুখের ক্ষতচিহ্ন আড়াল করলেও মনের ক্ষত কোনোভাবেই ঢাকা সম্ভব ছিল না। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে বহুবার বাথরুমে গিয়ে একা একা কেঁদেছেন তিনি।
এক দ্বৈত জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, একদিকে ঘরে ফিরে নির্মম নির্যাতন সহ্য করা, অন্যদিকে বাইরে আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করা—এই বৈপরীত্য তাকে মানসিকভাবে রীতিমতো বিপর্যস্ত করে তুলেছিল।
অবশেষে এই অসহনীয় পরিস্থিতিই তাকে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। কাম্যা বলেন, “একটা সময় নিজেকেই প্রশ্ন করি—কেন আমি এমন জীবন বয়ে বেড়াব?” নিজের ভেতরের এই উপলব্ধি থেকেই জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তটি নেন তিনি। বিচ্ছেদের মাধ্যমে জীবনের সেই বিষাক্ত ও অন্ধকার অধ্যায়ের ইতি টানেন এই অভিনেত্রী।
এপ্রিল ১৩, ২০২৬
জানু ৬, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।