এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন দিন দিন তীব্র হয়ে উঠছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান। শিক্ষার্থীদের অধিকারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন— আন্দোলনকে যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করা না হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি স্মৃতিময় ছবি শেয়ার করেন সালমান খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল একটি সমস্যা। এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার ভেতরের বিষয়; তাই এতে রাজনৈতিক রং দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। আন্দোলনের সার্বিক অর্জন বা কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই পাওয়া উচিত।
একটি দায়িত্বশীল ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকার ও দেশের শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে আন্দোলন করায় শিক্ষার্থীদের প্রশংসাও করেন এই অভিনেতা। তবে আন্দোলনের মূল বার্তা ও উদ্দেশ্য যেন রাজনীতির আড়ালে হারিয়ে না যায়, সে বিষয়ে তিনি সতর্ক করে দেন।
সালমান খানের মতে, প্রশ্নপত্র ফাঁসের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভাজন তৈরি করা কিংবা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা একেবারেই কাম্য নয়। এই সংকটের স্থায়ী সমাধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষা ব্যবস্থার দায়িত্বশীল ভূমিকার ওপরই নির্ভর করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আগস্ট ১৬, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।