এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পেশাগত ব্যস্ততার মাঝেও সামাজিক ও মানবিক কল্যাণে এগিয়ে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নতুন ও স্থায়ী আবাসের চাবি তুলে দিয়েছেন তিনি। একই সঙ্গে সংস্থাটির আধুনিক ডেটা ও আইটি অবকাঠামোর উদ্বোধন করেছেন এই অভিনেতা।
গত শুক্রবার (১৭ জুলাই) রাতে এক শুভেচ্ছা সফরে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে যান সালমান খান। সেখানে তিনি সংস্থাটির নবনির্মিত ‘ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সহায়তা কেন্দ্র’ এবং আধুনিক ‘আইটি সার্ভার রুম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে সালমান খান ৫০টির বেশি পরিবারের হাতে তাদের দীর্ঘদিনের স্বপ্নের স্থায়ী বাড়ির চাবি হস্তান্তর করেন। বছরের পর বছর অপেক্ষার পর নিজের একটি স্থায়ী ছাদ খুঁজে পেয়ে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে এসআরএ প্রকাশিত একটি বিশেষ ‘কফি টেবিল বুক’-এরও মোড়ক উন্মোচন করেন সালমান খান। এই বইটিতে সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সফল পুনর্বাসনের চিত্র, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এসআরএ কর্তৃপক্ষের মতে, নতুন আধুনিক আইটি সার্ভার রুম চালুর মাধ্যমে তাদের ডিজিটাল সেবা কার্যক্রম আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল হবে, যা নাগরিক সেবার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।
সফরকালে সালমান খানকে এসআরএ-এর বিভিন্ন চলমান প্রকল্প সম্পর্কে অবহিত করা হলে তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের আশা, সালমানের মতো একজন জনপ্রিয় তারকার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে পুনর্বাসন কর্মসূচি সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়াতে সাহায্য করবে।
সামাজিক এই কাজের পাশাপাশি নিজের পেশাগত কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন তিনি, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।
জুলাই ৩, ২০২৬
জুন ২৫, ২০২৬
জুলাই ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ভারত | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।