এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড অভিনেতা ইমরান হাশমি ক্যারিয়ারের এক দারুণ সময় পার করছেন। গল্পনির্ভর কাজের মাধ্যমে বক্স অফিসে নিয়মিত সাফল্য পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’।
স্বামীর এই দুর্দান্ত সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন ইমরান হাশমির স্ত্রী পারভীন হাশমি। সেখানে তিনি চলচ্চিত্র অঙ্গনে ইমরানের দীর্ঘ ২৩ বছরের পথচলা, ক্যারিয়ারের উত্থান-পতন এবং তাঁর একাগ্রতার কথা তুলে ধরেন।
১০০ কোটির একটি বিশেষ পোস্টার শেয়ার করে পারভীন লেখেন,
“আজ এই জায়গায় পৌঁছাতে এমির (ইমরান হাশমি) ২৩ বছর সময় লেগেছে... ২৩ বছরের ধৈর্য, উৎসর্গ, বিশ্বাস, আত্মসমর্পণ আর অজস্র আশীর্বাদ ও প্রার্থনার ফল এটি।”
পারভীন আরও স্মরণ করেন, কীভাবে ইমরান তাঁর ক্যারিয়ারে সাফল্য ও ব্যর্থতা—উভয়কেই সমানভাবে গ্রহণ করেছেন এবং কোনো ব্যর্থতাই তাঁকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।
স্বামীর কাজের প্রতি নিষ্ঠা ও সাফল্যের পরেও বিনয়ী থাকার প্রশংসা করে তিনি লেখেন, “আমি তাঁকে প্রতিটি প্রজেক্টে নিজের শতভাগ উজাড় করে দিতে দেখেছি।” সেই সঙ্গে দ্য ব্যাডস অব বলিউডের জনপ্রিয় সংলাপ উল্লেখ করে তিনি বলেন, “‘আখা বলিউড এক তরফ অউর ইমরান হাশমি এক তরফ’—এই বাক্যটি আসলে ইমরানের অনুরাগী ও চলচ্চিত্র জগতের মানুষের ভালোবাসারই নিখুঁত প্রতিফলন।”
উল্লেখ্য, বিশেষ ভাট প্রযোজিত এবং নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমিকে আবারও দর্শকপ্রিয় ‘শিভম পন্ডিত’ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সিনেমাটিতে ইমরানের সঙ্গে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি এবং অতুল কুমার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।