এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। ম্যাচ শুরুর চার দিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার টিকিট বিক্রির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২২ আগস্ট প্রথম দিনের সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত সব টিকিটের পাশাপাশি করপোরেট প্যাকেজও শেষ হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। তবে তৃতীয় ও চতুর্থ দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
কুইন্সল্যান্ডের ‘গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা’য় এটিই হতে যাচ্ছে ছেলেদের প্রথম কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম এবং কুইন্সল্যান্ডের চতুর্থ টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে ম্যাকের এই মাঠের।
অস্ট্রেলিয়ার প্রথাগত গ্রীষ্মকালীন মৌসুমের বাইরে আগস্টে উত্তরাঞ্চলে টেস্ট আয়োজনের সিদ্ধান্তে দর্শকদের এমন সাড়া আয়োজকদের বাড়তি স্বস্তি দিচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ম্যাকের প্রথম দিনের টিকিট ম্যাচ শুরুর আগেই শেষ হয়ে যাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দুই টেস্ট ঘিরে তৈরি হওয়া উন্মাদনার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে টিকিট বিক্রিতে।”
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান ইয়াং জানান, স্থানীয়দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শকরা ম্যাকেতে ভিড় করছেন। বড় আন্তর্জাতিক আয়োজনের সক্ষমতা প্রমাণের জন্য ম্যাচটিকে তারা বড় সুযোগ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ডারউইনে প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪ দিনের ভেতর ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাকে টেস্টে শান্তদের সামনে এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। ম্যাচটি ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়বে বাংলাদেশ। অন্যদিকে ঘরের মাঠে সিরিজ বাঁচাতে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই প্যাট কামিন্সদের।
আগামী শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।