এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার ছবির গল্প বা অ্যাকশন নয়, বরং অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্কই চলে এসেছে স্পটলাইটে। সেখানে বড় এক চমক দিয়ে বলিউডের নারী তারকাদের পারিশ্রমিকের পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছেন আলিয়া ভাট।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘আলফা’ সিনেমায় কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে তিনি বর্তমান সময়ের অন্যতম শীর্ষ দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।
একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকার শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফও আগের মতো চলচ্চিত্রে নিয়মিত নন; সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ১৫ কোটি রুপি। আর ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটি রুপির কিছু বেশি। সেই তুলনায় ২৫ কোটি রুপি নিয়ে আলিয়া এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন।
এ সিনেমায় আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ সিনেমার তুমুল সাফল্যের পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেতা ‘আলফা’র জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শর্বরী ওয়াঘ এবং বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর—উভয়েই পারিশ্রমিক হিসেবে পেয়েছেন প্রায় ৩ কোটি রুপি করে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে সিনেমাটিতে বিশেষ অতিথি (ক্যামিও) চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই বিশেষ উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সেই তথ্য এখনো আড়ালেই রাখা হয়েছে।
এদিকে, অ্যাকশনধর্মী স্পাই চরিত্রে আলিয়া ভাটের কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকের মতে, এই ধরনের চরিত্রে আলিয়াকে মানাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে ছবির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির সাফল্য নিয়ে পুরোপুরি আশাবাদী।
সব ঠিক থাকলে আগামী ৩ জুলাই ২০২৬ বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মসের বিগ-বাজেটের এই আকর্ষণীয় আয়োজন ‘আলফা’।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।