এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যও ইরান যাচ্ছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতিমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় বিমানের টিকিট কাটা সম্ভব হয়নি। ফলে তিনি কবে এবং কোন ফ্লাইটে তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ভিসা পাওয়ার পরপরই তাঁর সফরের আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতার ইরান সফরের কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, ইরানের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করছেন যে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে এনসিপির একটি ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্র তৈরি হবে।
ফেব্রু ১৯, ২০২৬
আগস্ট ১, ২০২৪
অক্টোবর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।