ঝালকাঠির রাজাপুরে মসজিদ কমিটির সঙ্গে শত্রুতা থাকায় ইমামের বাড়িতে চুরি

মোঃ রহমতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১৩ জুন, ২০২৬ ৯:২০ পিএম
শেয়ার করুন:
ঝালকাঠির রাজাপুরে মসজিদ কমিটির সঙ্গে শত্রুতা থাকায় ইমামের বাড়িতে চুরি

ঝালকাঠির রাজাপুরে মসজিদ কমিটির সঙ্গে শত্রুতা থাকায় ইমামের বাড়িতে চুরি, বিচারের জন্য থানায় থানায় ঘুরছে অসহায় ইমাম।

ঝালকাঠির রাজাপুরে চুরি হওয়া সুপারি উদ্ধারের দাবি এবং অভিযুক্তদের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইমাম রাসেল খলিফা।

শনিবার বেলা ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার সাতুরিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতুরিয়া বোর্ড অফিস এলাকার মিরা বাড়ি মসজিদের ইমাম। গত ২ জুন অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানসহ খুলনায় যান। যাওয়ার আগে তিনি নিজ বসতঘরে তালা লাগিয়ে রেখে যান। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত ৫ জুন সকালে বাড়িতে ফিরে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, খাবার কক্ষে সংরক্ষিত ছোলাযুক্ত শুকনা সুপারি নেই। তার দাবি, ঘরে রাখা ৭ বস্তায় ২৬ হাজার ২৫০ পিস সুপারি, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা, চুরি হয়েছে। ইমাম রাসেলের অভিযোগ, তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সুপারিগুলোর কোনো সন্ধান পাননি। তার ধারণা, ২ জুন থেকে ৫ জুনের মধ্যে কোনো অজ্ঞাত ব্যক্তি ঘরের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে সুপারিগুলো চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুরির ঘটনার পর অভিযুক্ত আনোয়ার খন্দকারের খেলে শাহিন খন্দকার ও তার পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত চুরি হওয়া সুপারি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগী ইমাম মাওলানা রাসেল খলিফা দৈনিক খোলাচোখকে আরো বলেন দীর্ঘদিন ধরেই খলিফা বাড়ি জামে মসজিদের সভাপতি এসএম মাসুম ও সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামানের সঙ্গে আনোয়ার খন্দকার ও তার পরিবারের পূর্ব শত্রুতা রয়েছে এবং ঝালকাঠি কোর্টে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলমান রয়েছে।

এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে ইমাম সাহেবের পারিবারিক সম্পর্ক ও সু-সম্পর্ক থাকায় মসজিদ কমিটির বিরুদ্ধে থাকা খোভ অসহায় ইমামের ক্ষতির উদ্যেশ্যে ঘটনা ঘটিয়েছে খন্দকার পরিবার।

ভুক্তভোগী ইমাম মাওলানা রাসেল খলিফা বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে থানায় এসে একটি সাধারণ ডায়রি করলেও বিষয়টির জন্য প্রশাসন নীরব দর্শক হয়ে আছে।

ইমাম মাওলানা রাসেল খলিফা খোলাচোখকে আরো বলেন যে, তিনি উক্ত বিষয়টিকে সাধারণ চুরি হিসেবে দেখছেন না, বিষয়টি প্রতিহিংসার পর্যায়ে বিবেচনা করেন এবং তিনি জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই আজ দুপুরে রাজাপুর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঝালকাঠি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।