এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ায় পৃথক চারটিস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।
এর আগে শুক্রবার (১২ জুন) বিকেল থেকে শনিবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার কুরগাঁও, জামগড়া, তাজপুর এবং গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ঝাওয়ারকান্দি এলাকার মৃত সহিদুল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (২০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বেতুয়া এলাকার মো. মেজবাহ আলীর ছেলে মো. তামিম (২১), জামালপুর সদর থানার নান্দিনা এলাকার মো. এমদাদুল হকের ছেলে মো. আকাশ হোসাইন (২৫), ঠাকুরগাঁও সদর থানার পাটিয়া ডাংগি এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. মাজেদুল ইসলাম হৃদয় (২৫), আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে মো. ইসরাফিল হাওলাদার (৪৫) ও একই এলাকার মৃত মো. আলী হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (৩২)।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানায় কর্মরত এসআই বিএম মেহেদী হাসান তার সঙ্গীয় ফোর্সসহ পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ লিটার চোলাই মদসহ ইসরাফিল ও ফরহাদ হোসেনকে আটক করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই মো. জুয়েল রানা তার সঙ্গীয় ফোর্সসহ জামগড়া শিমুলতলা এলাকায় মৃধা বাড়ীর পেছনে অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সজিব ও তামিমকে আটক করা হয়।
অপরদিকে রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গাজীরচট হাইস্কুল রোড এলাকায় দারদা গামেন্টসের গলির মাথায় অভিযান পরিচালনা করেন। এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজেদুল ইসলাম হৃদয়কে আটক করা হয়।
এছাড়াও শনিবার ভোররাতে এসআই মো. দেলোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর পালোয়ান বাড়ির মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকাশ হোসাইনকে আটক করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।