এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারের আমিনবাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা-ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) রাত ২টা ১৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা রাশিদ মিয়া (৩১), বাবুল মিয়া (২৯) এবং তুষার মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অক্টোবর ৩১, ২০২৫
ফেব্রু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।