এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফরিদপুরে ব্রাজিলের সমর্থনে বর্ণাঢ্য রিকশা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ব্রাজিল ফুটবল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেল ৪টার দিকে শহরের চকবাজার রামধনী মন্দির এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে টেপাখোলা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্রাজিলের পতাকা বহন করেন এবং প্রিয় দলের সমর্থনে বিভিন্ন গান ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
অনুষ্ঠানের উদ্যোক্তা মোহাম্মদ নাসির পাগলা বলেন, “এবারের বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেভারিট দল। আমরা বিশ্বাস করি, ব্রাজিল ভালো খেলবে এবং শিরোপা জিতবে। সেই প্রত্যাশা থেকেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।”
তিনি জানান, বিশ্বকাপ ফুটবল এলেই প্রতিবছর তার উদ্যোগে ফরিদপুর শহরে ব্রাজিলের সমর্থনে শোভাযাত্রা বের করা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
জানু ২৫, ২০২৬
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।