আগৈলঝাড়ায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৭:০৬ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি (এডহক)-২০২৬ এর সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম। সংবর্ধনা সভায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণকারী মো. কামাল হোসেন শাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার ট্যাগ অফিসার প্রাণ কুমার ঘটক, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার হোসেন মিয়া ও শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, সামছুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারী এবং আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আকতার।

এতে আরও উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ শাহ, সদস্য সচিব রিপন শাহ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, যুবদল নেতা এল আর মানিক ও মো. রাছেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত, সুশৃঙ্খল ও গতিশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে দক্ষ ম্যানেজিং কমিটির কোনো বিকল্প নেই। দলীয় মতাদর্শের ঊর্ধ্বে থেকে এলাকার সামগ্রিক শিক্ষার প্রসার, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় সমৃদ্ধ করতে নতুন কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

বক্তারা আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গঠন অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সদস্যদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।