এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা য় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজসোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
সভায় ইউএনও লিখন বনিক জানান, যথাযোগ্য সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসগুলো পালন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজীদ সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় ইউএনও দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসগুলো উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
ফেব্রু ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।