এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযান চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, আন্তঃবিভাগের বিভিন্ন ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সম্মুখভাগ এবং আশপাশের ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি সংক্রমণ ঝুঁকি এড়াতে পুরো চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, "চিকিৎসা নিতে আসা মানুষ যেন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের পরিবেশ নির্মল রাখা রোগী, তাঁদের সঙ্গে আসা স্বজন এবং দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মী—সবার সুরক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের এই পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।"
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা। তাঁরা জানান, হাসপাতালের পরিবেশ নিয়মিত এভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে রোগীরা আরও দ্রুত সুস্থ হয়ে ওঠার মতো একটি ইতিবাচক পরিবেশ পাবেন।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. এইচ এম সোহাগ, ডা. শামীম হোসেন, ডা. শাহানাজ পারভীন সেতুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় ব্যক্তিবর্গ।
সেপ্টেম্বর ২৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।