এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি নূরানী মাদ্রাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে প্রতিষ্ঠানের প্রধান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, টিন কেটে ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান বৈদ্যুতিক তার এবং নগদ অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের ‘বাশাইল ইকরা নূরানী মাদ্রাসা’য় এই চুরির ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত প্রথমে মাদ্রাসার প্রধান বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এরপর কৌশলে টিন কেটে ও জানালার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল শ্রেণিকক্ষসহ বিভিন্ন লাইনের মিটার ও সার্ভিসের বিপুল পরিমাণ তার কেটে নিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ইলেকট্রিক বোর্ড ও তারের বাক্স ভাঙচুর করা হয় এবং সেখানে সংরক্ষিত থাকা নগদ প্রায় ৩ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় তারা।
শনিবার সকালে শিক্ষকরা মাদ্রাসায় এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সরঞ্জামাদি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। আকস্মিক এ ঘটনার পর থেকে পুরো প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। এতে মাদ্রাসার স্বাভাবিক পাঠদান ও দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, "মাদ্রাসার সম্পদ বিনষ্ট ও চুরির ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।