এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলার শরিকল গ্রামে নিজ বাসভবনে এ মতবিনিময় সভা হয়। আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম জহির উদ্দিন স্বপন।
সভায় তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই নিরপেক্ষতা বজায় রেখে সঠিক সংবাদ প্রচার করা সাংবাদিকদের দায়িত্ব।” তিনি আরও বলেন, গৌরনদী-আগৈলঝাড়াবাসীর দাবিপূরণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম ও প্রবীর বিশ্বাস ননী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মো. মনিরুজ্জামান, সদস্য বরুণ কুমার বাড়ৈসহ অনেকে।
সভা শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।