এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রিপন ব্যক্তিগত কাজে বাড়ি থেকে রাণীনগর বাজারে যাচ্ছিলেন। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেটের পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।