এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে ফরিদপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোঃ আব্দুল জলিল, পিপিএম। তিনি শিক্ষকদের সুবিধা-অসুবিধা সংক্রান্ত নানা বিষয় মনোযোগসহ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো ও পরিবেশগত উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে গৃহীত পদক্ষেপের দিকেও তিনি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার মান উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ, অধ্যক্ষ, পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা।
মে ১৮, ২০২৬
নভেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।