এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কিডনি বিকল ও হৃদপিণ্ডের জটিলতায় ভুগতে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী শারাবান তাহুরা সাকি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহুরা। পরে চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এবং একই সঙ্গে হৃদপিণ্ডেও গুরুতর জটিলতা দেখা দিয়েছে। হৃদযন্ত্রের জটিলতা ও ফুসফুসে পানি জমে শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া শারবান তাহুরা বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তাঁর ১০ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।