এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বসতঘর থেকে ইমরান মোড়ল(২৫) নামে এক বিকাশ-নগদ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া বেপারীর এলাকায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।
নিহত ইমরান মোড়ল মধ্যবাঘড়া প্রবাসী মানিক মোড়লের পুত্র। পরিবারের দাবী ইমরানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, ইমরানের বাবা প্রবাসে। মা ঢাকায় আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। ইমরানের অন্তসস্ত্বা স্ত্রীও বাবার বাড়ীতে বেড়াতে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ইমরানের সাথে সর্বশেষ কথা হয় স্ত্রী আয়েশা আক্তারের। শুক্রবার ইমরানের শ্বশুর বাড়ীতে যাওয়ার কথা ছিল। ইমরানকে বেশ কয়েকবার ফোন দিয়ে ফোন বন্ধ পায় স্ত্রী আয়েশা। বিষয়টি শ্বশুর বাড়ীতে জানান আয়েশা। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ইমরানের মা ও চাচারা পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় ইমরানের গলায় মোবাইলের চার্জার পেঁচানো ছিল।
স্থানীয়রা জানান, ইমরান মোড়ল গত ২০২৫ সালে সৌদি আরব থেকে দেশে আসে এবং বালাশুরের একটি বিকাশ-নগদের দোকান খুলে ব্যবসা শুরু করে। কামার গাঁওয়ের আয়েশা আক্তারকে বিয়ে করে। আয়েশা আক্তার সাত মাসের অন্তসস্ত্বা। ধারনা করা হচ্ছে ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করে তার বিকাশ-নগদ একাউন্টের মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাঘড়া ক্যাম্পের ইনচার্জ শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান বলেন, গলায় চার্জারের তার পেচানো অবস্থায় ইমরানের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্ব সহকারের তদন্ত করা হচ্ছে। ইমরানের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
ডিসেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।