এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নওগাঁ জেলার আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার, মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম।
প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা নির্বাচন অফিস, নওগাঁ’র আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, আত্রাই এর বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর ২৪, ২০২৫
আগস্ট ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।