আত্রাইয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৪ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে রকি বাড়ির পাশেই নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে বাগানের পাশের একটি ডোবার পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।