মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৯ পিএম
শেয়ার করুন:
মাগুরায় ব্যক্তিগত অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা

মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের চলাচলের অনুপযোগী একটি কাঁচা সড়ক ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। কাদা ও খানাখন্দে ভরা সড়কটিতে নিজ উদ্যোগে বালু ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া ব্রিজের পাশে কাঁচা সড়কের প্রবেশমুখে জমে থাকা কাদা ও গর্তে বালু ভরাটের মধ্য দিয়ে সংস্কার কাজ শুরু হয়। টানা দুই দিন ধরে পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুন্ডরিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে বালু ফেলে তা মেরামত করা হয়। 

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে কাঁচা এই রাস্তাটিতে কাদা ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির পর সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ত। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে বিএনপি নেতা মো. তারিকুল ইসলাম বলেন, “এলাকার মানুষের দুর্ভোগ লাঘব এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল করতেই ব্যক্তিগত উদ্যোগে আমি এ কাজটি করেছি। আমার ওয়ার্ডের মানুষের যেকোনো সমস্যা সমাধানে ভবিষ্যতেও দলের পক্ষ থেকে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।