এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের সংকটে রবি মৌসুমে বোরোসহ নানা ফসল চাষে বাধার মুখে পড়েন। কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করা ও উৎপাদন বৃদ্ধি করতেই সরকার এ প্রণোদনা দিচ্ছে। এতে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক মোঃ তাজুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হাসান।
কারিগরি আলোচনা উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শালিখা উপজেলার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত কৃষকেরা জানান, প্রণোদনা কর্মসূচি তাদের চাষাবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফেব্রু ২২, ২০২৬
ডিসেম্বর ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।