এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির আগামী শুক্রবার (২৮ নভেম্বর) আয়োজনের কথা থাকা জনসভা স্থগিত করা হয়েছে। দলের অভ্যন্তরীণ বিভাজনের কারণে একই স্থানে একই সময়ে আরেকটি পক্ষ পাল্টা কর্মসূচি দিলে এলাকার শান্তি–শৃঙ্খলা রক্ষার স্বার্থে জনসভা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলনে জনসভা স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, “একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি ঘোষণায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের জানমাল নিরাপদ রাখতে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।”
তিনি আরও জানান, জনসভার পরিবর্তে শুক্রবার উপজেলার সব মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গত চার দিন ধরে জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক মাইকিং চলছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে দলের বিদ্রোহী অংশ পাল্টা কর্মসূচি ঘোষণা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ প্রেক্ষিতে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।