এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে চলমান বিসিক উদ্যোক্তা মেলার শেষ দিনে জমে উঠেছিল সাংস্কৃতিক আয়োজন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন ফরিদপুর লালন পরিষদের শিল্পীরা।
মঞ্চে লালনগীতি পরিবেশন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান, যিনি ‘পাগলা বাবলু’ নামেও পরিচিত। তিনি একে একে চার–পাঁচটি লালনের গান পরিবেশন করলে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমুগ্ধ হয়ে তা উপভোগ করেন। তাঁর গানে সুর মেলান জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।
পরে সংগীত পরিবেশন করেন তাঁর পুত্র ফেরদৌস মেহেদী খান। এছাড়া শিল্পী অমিয়শীলসহ অন্যান্য শিল্পীরাও বাউল গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক এই আয়োজনে দর্শক ও শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর দর্শকদের মনোযোগ কাড়ে লালনগীতির সুর ও বাউল শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।