এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সপ্তাহব্যাপী কোরআন প্রশিক্ষণের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল দশটায় কলেজের ডিগ্রি শাখায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাহিত্য সম্পাদক দিদারুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রশিবিরের এই কর্মসূচির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অর্থসহ কুরআন পড়তে ও তার মর্মার্থ অনুধাবন করতে পারবে।
আলোচনা শেষে ৮৫০ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়।
এপ্রিল ১১, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ক্রিকেট | ৯ আগস্ট, ২০২৬
ভারত | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।