আলফাডাঙ্গায় মারামারি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৬ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় মারামারি মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২২ সালের একটি মারামারি মামলার দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত পলাতক আসামি এনামুল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার এনামুল শেখ উপজেলার বানা ইউনিয়নের আরাজি রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা-পুলিশের একটি দল আরাজি রুদ্রবানা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে এনামুল শেখকে গ্রেপ্তার করা হয়।

আলফাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকির হোসাইন জানান, ২০২২ সালে দায়ের হওয়া একটি মারামারি মামলায় আদালত এনামুল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এনামুল শেখকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।