এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া ‘সচেতন গ্রাহক ফোরাম’ ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজকের মতো তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে স্থান ত্যাগ করেছেন। তবে নিজেদের দাবিতে আগামীকাল সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে উভয় পক্ষই।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে ব্যাংক পাড়ায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগান এবং হাতাহাতির ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর ১টার দিকে উভয় পক্ষ সাময়িকভাবে কর্মসূচি শেষ করে সেখান থেকে সরে যায়।
উভয় পক্ষের দাবি:
আন্দোলনকারী ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর দাবি—ব্যাংকটিকে বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি বিগত সময়ে এস আলমের প্রভাব খাটিয়ে দেওয়া অবৈধ নিয়োগ বাতিল, যোগ্য ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, সুশাসন নিশ্চিত এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান তারা।
অন্যদিকে, অতীতে অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা তাদের পুনর্বহালের এক দফা দাবিতে ব্যাংকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
পুলিশের বক্তব্য:
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, যেকোনো আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে এবং জনসাধারণের ভোগান্তি এড়াতে নির্দিষ্ট স্থানে করা হয়—সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও জানান, ইসলামী ব্যাংককেন্দ্রিক এ কর্মসূচির পেছনে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি।
যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে ইসলামী ব্যাংক টাওয়ার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।