আগৈলঝাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কালাম বেপারী (৫৫) নামে এক ব্যক্??

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কালাম বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। আজ (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কালাম বেপারী উপজেলার বাগধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগধা (পূর্ব পাড়) গ্রামের মৃত হাচেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত কালাম বেপারী তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানো হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে কালাম শিশুটির পরনের পোশাক পরিবর্তন করে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরদিন ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত প্রকাশ করলে বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের নজরে আসে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে, আজ ১৩ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান এবং কর্মকর্তা মোঃ মিরাজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত কালাম বেপারীকে গ্রেফতার করে।

আগৈলঝাড়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে অবুঝ শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত কালাম বেপারীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।