আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মীদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (গতকাল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দীন খান রাজী এবং বরিশাল জেলা নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান। এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। 

উক্ত শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।