এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগের উদ্দেশে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা স্পষ্টত গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হন।”
রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ডা. জাহিদ বলেন, “যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—তাদের প্রতিটি অপরাধের হিসাব এই বাংলাদেশের মাটিতেই নেওয়া হবে।”
বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষ আজ অনেক সচেতন। তারা বুঝতে পেরেছে স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে ‘মব কালচার’ তৈরি এবং নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।”
বিএনপির দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় রাজপথে থেকে দায়িত্ব পালন করেছে। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে বন্দি রাখা হয়েছে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবুও নেতাকর্মীদের মনোবল একটুও টলানো যায়নি; দলের প্রতি তাদের আনুগত্যের কোনো ঘাটতি দেখা যায়নি।”
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।