এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দল যাকেই মনোনয়ন বা সমর্থন দেবে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর পক্ষেই একযোগে মাঠে কাজ করতে হবে।” এ সময় ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে দূরে ঠেলে দলীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, সঞ্জয় গুপ্ত, আবুল হোসেন মোল্লা ও এনায়েত খান মনু প্রমুখ।
সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১১, ২০২৬
সেপ্টেম্বর ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।