এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য বহুপাক্ষিক এ বৈশ্বিক ফোরামে বাংলাদেশের অবস্থান, নতুন ভিশন ও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরা।
সফরকালে সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, "বহুপাক্ষিক ফোরামে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে। তবে শেষ মুহূর্তে কর্মসূচিতে নানা পরিবর্তন আসে, তাই কোন নেতার সঙ্গে ঠিক কখন বৈঠক অনুষ্ঠিত হবে, তা আগাম নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যেসব বৈঠক চূড়ান্ত হবে, সেগুলোর বিষয়ে গণমাধ্যমকে সময়মতো অবহিত করা হবে।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এবং ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "বহুপাক্ষিক ফোরামে কারও সঙ্গে বৈঠক হবে না, বিষয়টি এমন নয়। কূটনৈতিক সুযোগ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হবে।"
আগস্ট ২২, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।