এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. আব্দুল করিম রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং থানার সার্বিক সেবার মান বাড়াতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. আব্দুল করিম বলেন, আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও স্থিতিশীল ও নিরাপদ রাখতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। অপরাধ দমনে পুলিশ-জনতার সুসম্পর্ককে আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করবেন তিনি। এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ থানায় রূপান্তর করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নবাগত ওসিকে স্বাগত জানাতে থানার কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ নাগরিকরাও তার সফলতা ও সার্থকতা কামনা করেছেন।
উল্লেখ্য, যোগদানের পূর্বে তিনি জয়পুরহাটের ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।
অক্টোবর ২০, ২০২৫
আগস্ট ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।