এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ফরিদপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শিশু একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগ ও বিষয়গুলো হলো—
‘ক’ বিভাগ: শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি (বিষয়: উন্মুক্ত)।
‘খ’ বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি (বিষয়: ‘সবুজ গাঁয়ে রঙিন সকাল’)।
‘গ’ বিভাগ: সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি (বিষয়: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ঐক্য, শক্তি ও দেশপ্রেম’)।
‘ঘ’ বিভাগ: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য (বিষয়: উন্মুক্ত)।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কেবল ছবি আঁকার কাগজ সরবরাহ করা হবে। রং, পেন্সিল, বোর্ডসহ যাবতীয় প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের নিজ দায়িত্বে সঙ্গে নিয়ে আসতে হবে।
এদিকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জুলাই ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।