এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ পালপাড়ায় এক অমুসলিম নারীর মাঝে এ ছাগল বিতরণ করা হয়।
এ উদ্যোগের আয়োজক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখা। অনুষ্ঠানে ছাগলটি বিতরণ করেন জামায়াতে ইসলামীর নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি প্রমুখ।
স্থানীয়রা জানান, এই ধরণের উদ্যোগ দরিদ্র পরিবারের আত্মনির্ভরশীলতা গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষদের জন্য এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ডিসেম্বর ১৪, ২০২৪
সেপ্টেম্বর ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।