এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে সাম্প্রতিক অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে
উপজেলার বিভিন্ন জনপদের রাস্তাঘাট ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, বিগত কয়েক দিনের অনবরত বৃষ্টিপাতের কারণে আমাদের আত্রাই উপজেলার বেশ কিছু
অঞ্চলের রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলো গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ তৈরি হয়েছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া রাস্তাঘাটের যে সমস্ত স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, সেখানে যাতায়াত দ্রুত স্বাভাবিক করতে জরুরি সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
সভায় উদ্ভূত পরিস্থিতি ও করণীয় নিয়ে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, এস এম মামুনুর রশিদ, সম্রাট হাসান, এবং সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর ও মুজাহিদ খান প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার পানিবন্দি মানুষের জন্য দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার সুব্যবস্থা করার পাশাপাশি কৃষি খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগাম পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।
আগস্ট ৬, ২০২৬
নভেম্বর ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।