এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ উদ্ধারকাজ চলাকালে নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সুয়াদী এলাকায় ডিমবোঝাই একটি পিকআপ উল্টে যায়। খবর পেয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় উদ্ধারকাজ দেখতে মহাসড়কের পাশে স্থানীয় কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই খুলনাগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধারকাজ পরিচালনা করেন।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তারা কয়েকটি বাস ভাঙচুর করেন এবং অন্তত একটি বাসে অগ্নিসংযোগ করেন। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
ডিসেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।